তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে প্রবর্তনের জন্য ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বেগম খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য ১৯৯৬ সালের বেগম খালেদা জিয়া সরকার নির্বাচনের এক সপ্তাহের মধ্যে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। এরপর তিনি পদত্যাগ করেন এবং পুনরায় নির্বাচনে অংশ নেন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা।