বংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা  শাখার তজুমদ্দিন উপজেলার যুবদল নেতা  ইয়ার মোহাম্মদ জাবেদ  দীপুর বাবা জনাব মোঃ আলমগীর মাষ্টার গতকাল রাত ১০:০০ (দশ) টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা  ইয়ার মোহাম্মদ জাবেদ  দীপুর বাবা জনাব মোঃ আলমগীর মাষ্টার এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

শোক বার্তায় মুন্না-নয়ন বলেন ,জাবেদ দীপুর বাবা জনাব আলমগীর মাষ্টার এর মৃত্যুতে তাঁর পরিবারের মতো আমরাও সমভাবে ব্যথিত।আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত পরকালে জান্নাত কামনা করছি এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।